Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 10, 2018

০৫. গোসল অধ্যায় (২৪৬-২৮৯)

০৫. গোসল অধ্যায় (২৪৬-২৮৯)

 

বুখারি হাদিস ২৪৬ – গোসলের পূর্বে উযূ করা

হাদিস ২৪৬ ‘আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)… ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু’টো ধুয়ে নিতেন। তারপর সালাতের উযূর মত উযূ করতেন। তারপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। তারপর...

বুখারি হাদিস ২৪৭

হাদিস ২৪৭ মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) সালাতের উযূর ন্যায় উযূ করলেন, অবশ্য পা দুটো ছাড়া এবং তাঁর লজ্জাস্থান ও যে যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন। তারপর নিজের উপর পানি ঢেলে দেন। তারপর থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তাঁর জানাবাতের...

বুখারি হাদিস ২৪৮ – স্বামী-স্ত্রীর এক সাথে গোসল

হাদিস ২৪৮ ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও নবী (সাঃ) একই পাত্র (কাদাহ) থেকে (পানি নিয়ে) গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা...

বুখারি হাদিস ২৪৯ – এক সা’ বা অনুরূপ পাত্রের পানিতে গোসল

হাদিস ২৪৯ আবু সালমা (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও ‘আয়িশা (রাঃ) এর ভাই ‘আয়িশা (রাঃ) এর নিকট গেলাম। তাঁর ভাই তাঁকে রাসূলুল্লাহ (সাঃ) এর গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় এক সা’ (তিন কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি) এর সমপরিমাণ এক পাত্র আনলেন। তারপর তিনি গোসল...

বুখারি হাদিস ২৫০

হাদিস ২৫০ আবু জাফর (রঃ) থেকে বর্ণনা করেন, তিনি ও তাঁর পিতা জাবির ইবনে ‘আবদুল্লাহ (রাঃ) এর কাছে ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিলেন। তাঁরা তাঁকে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এক সা’ তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠলঃ আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির (রাঃ)...

বুখারি হাদিস ২৫১

হাদিস ২৫১ ইবনে ‘আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, নবী (সাঃ) ও মায়মূনা (রাঃ) একই পাত্রের পানি দ্বারা গোসল করতেন। আবু আবদুল্লাহ (রঃ) বলেন, ইবনে ‘উয়ায়না (রঃ) তাঁর শেষ জীবনে ইবনে ‘আব্বাস (রাঃ) এর মাধ্যমে মায়মূনা (রাঃ) থেকে ইহা বর্ণনা করতেন। তবে আবু নু’আয়ম (রাঃ) এর বর্ণনাই...

বুখারি হাদিস ২৫২ – মাথায় তিনবার পানি ঢালা

হাদিস ২৫২ জুবায়র ইবনে মুত’ইম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আমি আমার মাথায় তিনবার পানি ঢেলে থাকি। এই বলে তিনি উভয় হাতের দ্বারা ইশারা...

বুখারি হাদিস ২৫৪

হাদিস ২৫৪ আবু জা’ফর (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে জাবির (রাঃ) বলেছেন, আমার কাছে তোমার চাচাত ভাই অর্থাৎ হাসান ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়্যা এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, জানাবাতের গোসল কীভাবে করতে হয়? আমি বললাম, নবী (সাঃ) তিন আঁজলা পানি নিতেন এবং নিজের মাথার উপর...

বুখারি হাদিস ২৫৫ – একবার পানি ঢেলে গোসল করা

হাদিস ২৫৫ ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মায়মূনা (রাঃ) বলেনঃ আমি নবী (সাঃ) এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি তাঁর হাত দু’বার বা তিনবার ধুয়ে নিলেন। পরে তাঁর বাম হাতে পানি নিয়ে তাঁর লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর মাটিতে হাত ঘষলেন। তারপর কুলি করলেন, নাকে পানি...

বুখারি হাদিস ২৫৬ – গোসলে হিলাব বা খুশবু ব্যবহার করা

হাদিস ২৫৬ মুহাম্মদ ইবনুল মুসান্না রহ……আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনাবাতের গোসল করতেন, তখন হিলাবের অনুরূপ পাত্র চেয়ে নিতেন। তারপর এক আজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন। দু’হাতে মাথার...

বুখারি হাদিস ২৫৭ – জানাবাতের গোসল কুলি করা ও নাকে পানি দেওয়া

হাদিস ২৫৭ উমর ইবনে হাফস ইবনে গিয়াস রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন যে, মায়মূনা রা. বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য গোসলের পানি ঢেলে রাখলাম। তিনি তাঁর ডান হাত দিয়ে বা হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুইলেন। এরপর তাঁর লজ্জাস্থান ধুয়ে...

বুখারি হাদিস ২৫৮ – পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা

হাদিস ২৫৮ আবদুল্লাহ্ ইবনে যুবাইর হুমায়দী রহ……..মায়মূনা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুইলেন। তারপর সালাতের উযূর মত উযূ করলেন। গোসল শেষ করে তিনি দু’পা...

বুখারি হাদিস ২৫৯ – যখন জানাবাত ছাড়া হাতে কোন নাপাকী না থাকে, ফরয গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি ?

হাদিস ২৫৯ আবদুল্লাহ্ ইবনে মাসলামা রহ…….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে...

বুখারি হাদিস ২৬১

হাদিস ২৬১ আবুল ওয়ালীদ রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। আবদুর রহমান ইবনে কাসিম রহ. তাঁর পিতার সূত্রে আয়িশা রা. থেকে অনুরূপ হাদীস বর্ণনা...

বুখারি হাদিস ২৬২

হাদিস ২৬২ আবুল ওয়ালীদ রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি নিয়ে গোসল করতেন। মুসলিম রহ. এবং ওয়াহব ইবনে জারীর রহ. শু’বা রা. থেকে তা ফরয গোসল ছিল বলে বর্ণনা...

বুখারি হাদিস ২৬৩ – গোসল ও উযূর অঙ্গ পৃথকভাবে ধোয়া

হাদিস ২৬৩ মুহাম্মদ ইবনে মাহবুব রহ…….মায়মূনা রা. বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য গোসলের পানি রাখলাম, তিনি উভয় হাতে পানি ঢেলে দু’বার করে বা তিনবার করে তা ধুইলেন। এরপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তাঁর লজ্জাস্থান ধুইলেন। পরে...

বুখারি হাদিস ২৬৪ – গোসলের সময় ডান হাত থেকে বাম হাতের উপর পানি ঢালা

হাদিস ২৬৪ মূসা ইবনে ইসমা’ঈল রহ…….মায়মূনা বিনতে হারিস রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম। তিনি পানি দিয়ে দু’বার কিংবা তিনবার হাত ধুইলেন। সুলায়মান রা. বলেন, তৃতীয়বারের কথা বলেছেন কিনা আমার...

বুখারি হাদিস ২৬৫ – একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সংগত হওয়ার পর একবার গোসল করা

হাদিস ২৬৫ মুহাম্মদ ইবনে বাশ্শার রহ……মুহাম্মদ ইবনে মুনতাশির রহ. তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন : আমি আয়িশা রা. এর কাছে (আবদুল্লাহ্ ইবনে উমর রা.)এর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন : আল্লাহ্ আবু আবদুর রহমানকে রহম করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages