Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 8, 2018

ফেসবুক প্রোফাইল, পেইজ এবং গ্রুপের ID Number বের করুন ৩টি পদ্ধতিতে।

সকল ফেসবুক প্রোফাইল, পেইজ বা গ্রুপের আইডি নাম্বার (ID = Identity) আছে।
অনেক সময় ফেসবুক পোষ্ট বা কমেন্টে আপনার বন্ধুকে মেনশন করতে হয়। আবার, অনেকেই নিজের পেইজ বা গ্রুপ প্রোমোট করে মেনশনের মাধ্যমে।
যেই আইডি মেনশন করবেন সেই প্রোফাইল, পেজ বা গ্রুপের নাম্বার দরকার হয়।

যেভাবে ফেসবুক পোষ্টে Continue Reading এর মধ্যে আইডি লিংক, গ্রুপ লিংক এবং পেইজ লিংক দিবেন।

আইডি মেনশন করতে আপনাকে এই সূত্র বা নিয়ম ব্যবহার করতে হবে – @[ID Number:]
এখন, প্রশ্ন হচ্ছে কিভাবে ঐ আইডি নাম্বার খুজে পাবেন ?
আইডি নাম্বার বের করার অনেক ধরনের পদ্ধতি আছে।
আজ আমি আপনাদের তিনটি পদ্ধতিতে আইডি নাম্বার বের করে, সেই আইডি মেনশন করা শিখবো।
তাহলে শুরু করা যাক..…


১ম পদ্ধতিঃ

» এই পদ্ধতিতে প্রথমেই যাকে মেনশন করবেন, তার প্রোফাইলে প্রবেশ করতে হবে।
তারপর Message অথবা Poke এর যে কোন একটাতে কার্সর রেখে সেটার লিংক বের করুন ।
যেভাবে এই লিংক বের করতে হয়.…
Opera Mini : অপেরা মিনিতে যেটির (Message অথবা Poke) লিংক বের করবেন, সেটি কার্সর রেখে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
Menu >> Tools >> Page Information এভাবে ঐ লিংকের এড্রেস পাবেন।
UC Browser : UC থেকে লিংক বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
Menu >> Tools >> Copy >> Copy Link Location অথবা শর্টকার্ট লিংক কপির করার জন্য শুধু নির্দেশনানুযায়ী বোতাম চাপুন।
UC 7.8 এর জন্যঃ 1 , 3 , 3
UC 8.2 বা UC 8.3 এর জন্যঃ 1 , 3 , 2 কপি হয়ে যাবে ।
এর পর UC থেকে কপি করা লিংক যেকোনো লেখারবক্সে (textarea) পেস্ট করুন।
Options >> Paste
এবার আপনার কপি করা লিংকটি ষেলেচ্ত করে পেস্ট করুন। কপি করা ঐ লিংকটি হবে এরকম –
https://mobile.facebook.com/messages/thread/100010504936883/?refid=17&ref=aymt
এখানে thread/ থেকে /?refid=17&ref পর্যন্ত যে নাম্বারটি দেখবেন, সেটি হলো অই প্রোফাইলের আইডি নাম্বার।
এখানে ID number হলোঃ 100010504936883
এখন আপনি এই আইডি নাম্বার দিয়ে উপরের সূত্র অনুযায়ী @[ID Number:] বসিয়ে, পোষ্ট অথবা কমেন্টে মেনশন করতে পারবেন।


২য় পদ্ধতিঃ
» ১ম পদ্ধতির চেয়ে এই পদ্ধতিটা খুব সহজ এবং কম সময়ে করতে পারবেন।
প্রথমে যাকে মেনশন করবেন তার প্রোফাইল লিংকটি কপি করতে হবে।
কপি করা লিংকটি এ রকম হবে – https://mobile.facebook.com/Exarian?refid=12&ref=aymt
Facebook.com/ থেকে ?refid পর্যন্ত এটা হলো USERNAME।
এখন আপনাকে এভাবে ব্রাউজারের এড্রেসবারে লিখতে হবে – https://graph.facebook.c om/URERNAME
এখানে USERNAME হবে যার আইডি মেনশন করবেন তার।
যেমন, আমি উপরে username বের কর লাম – Exarian
এখন আপনার ব্রাউজারের এড্রেসবারে লিখবেন – https://graph.facebook.com/Exarian
এরপর এন্টার চাপুন।
তারপর যে নতুন পেজ আসবে, সেই পেইজের প্রথমেই লেখা থাকবে ID=” 100010504936883 ”
এটাই ঐ প্রোফাইলের আইডি নাম্বার।
এখন আপনি এই আইডি নাম্বার দিয়ে উপরের সূত্র অনুযায়ী @[ID Number:] বসিয়ে, পোষ্ট অথবা কমেন্টে মেনশন করতে পারবেন।
৩য় পদ্ধতিঃ
»
এই পদ্ধতিটি উপরের সবগুলোর থেকে সবচেয়ে সহজ ও দ্রুততম।
আপনি যার ফেসবুক আইডি মেনশন করবেন তার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজারের ঐ প্রোফাইল ছবির এড্রেসবারের লিংকটি কপি করতে হবে ।
কপি করা লিংকটি এ রকম হবে – https://mobile.facebook.com/photo.php?fbid=493382851021875&id=100010504936883&set=a.126070787753085.1073741826.100010504936883&refid=17&ref=aymt
এখানে &id= থেকে &set= পর্যন্ত যে ১৫ ডিজিট নাম্বারটি দেখবেন, সেটি হলো অই প্রোফাইলের আইডি নাম্বার।
এখন আপনি এই আইডি নাম্বার দিয়ে উপরের সূত্র অনুযায়ী @[ID Number:] বসিয়ে, পোষ্ট অথবা কমেন্টে মেনশন করতে পারবেন।
আমি সম্পূর্ণ উদাহরনস্বরুপ একটি পোশ্ট দেখাচ্ছি

Exmple : আমি & @[100010504936883:] আজ আমাদের কলেজে অনেক মজা করলাম।
ও আমার best friend….
Love You.…দোস্ত

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages