Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 29, 2018

আমরা সবাই জানি সব মানুষ একই ধরনের হয় না।

আমরা সবাই জানি সব মানুষ একই ধরনের হয় না।

কিন্তু প্রশ্ন হল কে কোন ধরনের মানুষ হবেন তা কি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে? বিভিন্ন জনের বিভিন্ন ধরণের এই আচার আচরণ জিনগত বৈশিষ্ট্য থেকে আসে।
এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্মতারিখের এক ধরণের প্রভাব রয়েছে। অনেকেই এই ধরণের কথা বিশ্বাস করেন না। কিন্তু একই জন্মগত তারিখের মানুষদের মধ্যে আসলে চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। বিশ্বাস না হলে চলুন দেখে নেওয়া যাক আপনার জন্মের তারিখের সাথে আপনার চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় কিনা।
আপনার জন্মের তারিখ যদি ১, ১০, ১৯, ২৮ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ১, আপনার জন্মের তারিখ যদি ২, ১১, ২০, ২৯ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ২, আপনার জন্মের তারিখ যদি ৩, ১২, ২১, ৩০ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৩, আপনার জন্মের তারিখ যদি ৪, ১৩, ২২, ৩১ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৪, আপনার জন্মের তারিখ যদি ৫, ১৪, ২৩ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৫, আপনার জন্মের তারিখ যদি ৬, ১৫, ২৪ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৬, আপনার জন্মের তারিখ যদি ৭, ১৬, ২৫ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৭, আপনার জন্মের তারিখ যদি ৮, ১৭, ২৬ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৮, আপনার জন্মের তারিখ যদি ৯, ১৮, ২৭ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৯৷
আপনার জন্ম সংখ্যা ১ হলে
আপনি অনেক উচ্চাভিলাষী এবং ভীষণ জেদি মানুষ। নিজেকে প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য আপনি অনেক কঠোর পরিশ্রম করেন। বর্তমানে যদি বেশি সফলতা নাও পান তবে আপনার হাতে সফলতা নিশ্চিত ভাবেই আসবে। আপনি মোটেও স্বার্থপর নন। কিন্তু মানুষ আপনাকে গম্ভীর ভেবে আপনার সাথে কম মেলামেশা করেন এবং আপনাকে স্বার্থপর ভেবে থাকেন। আপনি কাউকে ভালোবাসলে খুব বেশি ভালোবেসে ফেলেন। এমনকি যদি কেউ কোনও ভুল কাজ করেন তাহলে তাকে মাফ করে ভালবাসতেও আপনি পারেন। আপনাকে বোঝার মতো কম মানুষই রয়েছে এই পৃথিবীতে।
আপনার জন্ম সংখ্যা ২ হলে
আপনি অত্যন্ত সৎ ব্যক্তি। মাঝে মাঝে আপনি সততার জন্য অনেক বিপদেও পরে থাকেন তারপরও আপনি সৎ থাকার পথটাই বেছে নেন। আপনি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে অনেক বেশি সচেতন এবং বেশ বিশ্বসী। মানুষ খুব সহজেই আপনাকে বিশ্বাস করে। এবং আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন। আপনি একই সাথে বেশ রসিক একজন মানুষ এবং আপনার চিন্তাধারা আর দশজনের তুলনায় খুবই আধুনিক।
আপনার জন্ম সংখ্যা ৩ হলে
আপনি খুবই আত্মকেন্দ্রিক একজন মানুষ। নিজের নতুন নতুন চিন্তা ও তত্ত্ব আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজের এইসব চিন্তাভাবনা নিয়ে অনেকটা সময় পার করে দেন। তবে সবথেকে ভালো কথা হচ্ছে চিন্তা ভাবনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এইক্ষেত্রে আপনাকে অনেক স্মার্ট চিন্তাশীল মানুষ বলা চলে। তবে আপনার সিদ্ধান্তটি অনেক মানুষের কাছে গ্রহন যোগ্য নাও হতে পারে। এমনটা হলেও আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন।
আপনার জন্ম সংখ্যা ৪ হলে
আপনি একজন দর্শন তত্ত্বে বিশ্বাসী এবং বেশ আবেগ প্রবন। আপনার চিন্তাভাবনা আপনার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। কিছু ঘটনা ঘটার আগে থেকেই আঁচ করে ফেলার ক্ষমতা আপনার আছে। মানুষ বেশিরভাগ সময় আপনাকে ভুল বুঝে দূরে চলে যায়। আপনি কোন ধরণের মানুষ তা মানুষজন একেবারেই বুঝতে পারে না। এমনকি পরিবারের অতি আপনজনও আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেন না।
আপনার জন্ম সংখ্যা ৫ হলে
আপনি বেশ ‘ডমিনেটিং’ স্বভাবের একজন মানুষ। আপনার আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন। অনেক ক্ষেত্রেই আপনি ভাবেন ‘সব কিছু আমার মতো করে হতে হবে’। আপনি নিজে অনেক বেশি স্বাবলম্বী। আপনি আপনার নিজের ও পছন্দের মানুষের জন্য অনেক বেশি কষ্ট করতে পারেন। তবে যদি তারা আপনার কথা মতো চলেন।
আপনার জন্ম সংখ্যা ৬ হলে
আপনি অনেক বেশি হাসিখুশি এবং ভীষণ সেনসিটিভ। মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি প্রায় সকলের কাছেই বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। আপনার আন্তরিকতা ও আচার আচরণের কারনে সবাই আপনাকে পছন্দ করে। তবে একই সাথে আপনার সেনসিটিভ স্বভাবের কারণে মানুষজন কিছুটা দূরে দূরে থাকেন। আপনি নিজেকে প্রতিনিয়ত আরও বেশি চিন্তা ভাবনায় উন্নত করতে চান। আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চান। আপনি মানুষকে ভালোবাসেন।
আপনার জন্ম সংখ্যা ৭ হলে
আপনি একজন হাসিখুশি ও উদ্বেগহীন মানুষ। আপনি একই সাথে সমঝোতায় বিশ্বাসী একজন মানুষ। আপনি একজনের ভালো করলে সেও আপনার ভালো করবে এই ধরণের চিন্তা করেন আপনি। আপনি খুব ভালো একজন শ্রোতা। আপনি আপনার সব আপনজনের কাছে জনপ্রিয় এই কারণে যে আপনি সবার হাসিমুখ দেখতে পছন্দ করেন। অনেক বেশি সমস্যা ও দুশ্চিন্তাও আপনি ঝেড়ে ফেলে তা সমাধানের চেষ্টা করতে পারেন। আপনাকে কোন ধরনের চিন্তা ও উদ্বেগ স্পর্শ করতে পারে না। সব কিছু ঠাণ্ডা মাথায় চিন্তা করার অসাধারণ ক্ষমতা রয়েছে আপনার।
আপনার জন্ম সংখ্যা ৮ হলে
আপনি ভীষণ এনার্জেটিক৷ আপনি ভ্রমণ করতে পছন্দ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages